পেকুয়া অফিস | বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত | পড়ুন মিনিটে
পেকুয়া উপজেলায় ৯টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের কয়কটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান।
এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব নিরবিচ্ছিন্ন ভাবে পালন নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত কক্সবাজার জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি এবং হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মইনুল হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএন/জেইউ।