বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মরিচ্যা যৌথ চেকপোস্টে প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

নিজস্ব প্রতিবেদক,উখিয়া   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মরিচ্যা যৌথ চেকপোস্টে প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি’র অভিযানে প্রাইভেট কার থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং আটক হয়েছে এক মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন’র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।

গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে কোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি’র পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

রামু ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com