মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাতভর অভিযান: পাচার রুখে দিয়ে জব্দ করলো ইয়াবার পাহাড়

এম ফেরদৌস :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতভর অভিযান: পাচার রুখে দিয়ে জব্দ করলো ইয়াবার পাহাড়

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য দশ কোটি আশি লক্ষ টাকা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্র জানায়, রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। তৎসময়ে মায়ানমারের দিক থেকে দুইজনকে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করতে দেখে টহল দল।

 

বিজিবির চ্যালেঞ্জের মুখে চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত ছুটে মায়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ব্যাগগুলো তল্লাশি করে ৩৬ কাটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

অভিযানের পর পলায়নরতদের গ্রেপ্তারে রাতভর চিরুনি তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন,
‘মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com