নিজস্ব প্রতিনিধিঃ | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (০১ জুন, ২০২৬) কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কক্সবাজার সদর মডেল থানার এসআই (নিঃ) সাগর দে এবং এসআই (নিঃ) মিঠুন পালিত।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. শের আলী (৫২): পিতা- কালা মিয়া, মাতা- মারিয়া খাতুন। সাং- কুলিয়া পাড়া (বাদশা মিয়ার বাড়ী), খুরুশকুল ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
২. তানভীর হোসেন ওরফে আজাদুর রহমান ওরফে পেঠান ওরফে পেড়ান (২৫): পিতা- মৃত মাসুদুর রহমান ওরফে মাকসুদ, মাতা- কোহিনুর আক্তার বাশি ওরফে নুর নাহার বেগম। সাং- টেকপাড়া, কক্সবাজার পৌরসভা। (বর্তমানে- ইসুলের ঘোনা, ০৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
৩. মোঃ আবু নাছের (২১): পিতা- মোঃ ইসমাইল, মাতা- নুরুন নাহার। সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া (বাঁচা মিয়ার ঘোনা), ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
আসামিদের অপরাধের খতিয়ান (পিসি-পিআর):
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।
১নং আসামি শের আলীর বিরুদ্ধে মামলা:
তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও উখিয়া থানায় মোট ১৩টি মামলার রেকর্ড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ৩টি মামলা (২০২৫ সালের ২টি ও ২০২৩ সালের ১টি)।
পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও সমাবেশ) ৫টি মামলা।
উখিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) ধারায় ১টি মামলা।
১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা।
চুরি ও অন্যান্য ধারায় আরও ২টি মামলা রয়েছে।
২নং আসামি তানভীর হোসেন ওরফে পেঠানের বিরুদ্ধে মামলা:
তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা এবং পেনাল কোডের ভাঙচুর ও অগ্নিসংযোগের ধারায় ১টি মামলা (২০২৪ সাল)।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ৩টি মামলা (২০২৫ সালের ২টি ও ২০২৪ সালের ১টি)।
পেনাল কোডের ৩৯৪ ধারায় (ছিনতাই/দস্যুতা) ১টি মামলা।
পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭ ধারায় (দাঙ্গা, মারাত্মক জখম ও হত্যা চেষ্টা) ১টি মামলা।
১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা।
৩নং আসামি মোঃ আবু নাছেরের বিরুদ্ধে মামলা:
তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৩টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে:
পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় ১টি হত্যা মামলা (১১ মে, ২০২৩)।
পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি) ২টি মামলা (২০২৩ ও ২০২৪ সালের)।
পুলিশের বক্তব্য:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পর্যটকসহ স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতরা শহরের চিহ্নিত অপরাধী এবং শীর্ষ ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।