শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁও- ঈদগড় সড়কে ডাকাতি বন্ধের দাবীতে ফান রান ম্যারাথন অনুষ্ঠিত

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁও- ঈদগড় সড়কে ডাকাতি বন্ধের দাবীতে ফান রান ম্যারাথন অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারে ম্যারাথনের অংশ হিসেবে ঈদগাঁও রানার্স কমিনিউটির উদ্যোগে প্রথম বারের মতো ফান রান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মুলত ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধের দাবীতে প্রথম বারের মতো ফান রানের আয়োজন করে ঈদগাঁও রানার্স কমিউনিটি।

৮ এপ্রিল বুধবার সকালে অনুষ্ঠিত হওয়া ফান রানের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, শিক্ষক ও সচেতন যুবক।

প্রতিযোগিরা ঈদগাঁও বাস স্টেশন থেকে দৌড় শুরু করে ঈদগাঁও ঈদগড় সড়কের ডাকাতি ও অপহরণ সংঘটিত হওয়া স্থান পানের ছড়া নামক স্থানে গিয়ে দৌড় শেষ করে।

উক্ত ফান রানে কক্সবাজার রানার্স কমিনিউটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক, ও সমাজ সেবক হামিদুল হক উপস্থিত ছিলেন।

এসময় তারা ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধ ও মানুষের জান মালের নিরাপত্তার দাবী জানান।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং অংশগ্রহণকারি সকল প্রতিযোগিকে ঈদগাঁও রানার্স কমিউনিটি এর পক্ষ থেকে মেডেল পরিয়ে দেযা হয়।এসময় কক্সবাজার রানার্স কমিউনিটি এর পক্ষ থেকে আয়োজক রাশেদ কামাল, আবু বক্কর চৌধুরী, সাজ্জাদ হোসেন ও রুবেল মাহমুদকে মেডেল পরিয়ে দেন কক্সবাজার রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক।
৮/৪/২০২৬ খ্রি.

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com