সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

মহেশখালী প্রতিনিধি    |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র-গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্ট গার্ড কেরুণতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় শীর্ষ সন্ত্রাসী শাহজান ও তার ২ সহযোগিকে আটক করা হয়। এ সময় তিন সন্ত্রাসীর কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শর্ট গানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com