সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা জব্দ করেছে। এসময় দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা আট ঘণ্টা ধরে উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন,‌ ফাইজা আক্তার (১৯) ও আইয়ুব আলী (৩৭)।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। এবং সংশ্লিষ্ট এক‌ নারী ও‌ এক পুরুষকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com