মুকুল কান্তি দাশ, চকরিয়া | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচা মোহাম্মদ কালু (৬৫) নিহত হয়েছে।
এঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত ভাতিজা মাস্টার আলী আহমদ আটক করেছে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করে।
বুধবার (২৬নভেম্বর) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহওমরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
পুলিশের হাতে আটক মাস্টার আলী আহমদ ওই এলাকার মৃত সরুত আফজালের ছেলে। তবে, নিরাপত্তার জন্য আলী আহমদের স্ত্রী পারভীন আক্তার বানুকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকালে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা মাস্টার আলী আহমদ ক্ষুব্ধ হয়ে চাচা মোহাম্মদ কালুকে মারধর করে এবং লাথি দেয়। এক পর্যায়ে চাচা কালু মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ভাতিজা আলী আহমদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তারা আরও বলেন, বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে চাচা মোহাম্মদ কালুর লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত মাস্টার আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তার বানুকে আটক করে পুলিশ। আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধার করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটককৃতদের থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সাথে জড়িত অভিযোগে ভাতিজা আলী আহমদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আলী আহমদের স্ত্রী পারভীন আক্তার বানুকে থানার হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত চাচা মোহাম্মদ কালুর মরদের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিবিএন/জেইউ।