মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
কুতুবদিয়ায় তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ

ইসলামই একমাত্র নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে

প্রেসবিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামই একমাত্র নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন একমাত্র ইসলামই নারিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে। তিনি বলেন, একশ্রেণির রাজনৈতিক দল নারীর মর্যাদা ও অধিকারের কথা বললেও তাদের শাসনামলে নারীরা সমাজে সবচেয়ে বেশি লাঞ্চনা ও বঞ্চনার শিকার হয়েছে।

আজ মঙ্গল বার সকাল(২ নভেম্বর’ ২৫) উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা কর্মী সম্মেলনে অংশ নিয়ে ড. হামিদুর রহমান আযাদ এই মন্তব্য করেন।
ড. হামিদ আযাদ বলেন বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসনামলেই নারীরা সবচাইতে বেশি নির্যাতিত ছিলো। ইভটিজিং স্ল্যাট শেইমিং এবং ধর্ষণের মতো জঘন্য কাজ ছিলো নিত্যদিনেরই ঘটনা।

ড. হামিদ আযাদ এসময় সংস্কারের বিরোধিতাকারীদের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন দীর্ঘদিন সংস্কার কমিশনে আলোচনা করে জুলাই সনদ রচনা করে এবং তাতে স্বাক্ষর করে বিএনপি এখন তার সরাসরি বিরোধিতা করছে। যেটা স্পষ্টত জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। এসময় তিনি বিএনপির ‘না’ ভোটের প্রচারণারও ব্যাপক সমালোচনা করেন এবং গণভোটের মাধ্যমে হ্যাুঁ ভোটের প্রতি সকল কে সজাগ থাকার আহবান জানান।

ড. হামিদ আযাদ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে এসব জুলাই ও জনআকাঙ্খা বিরোধিতার সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান।

কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদক কাউসার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী , উপজেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন সভাপতি সৈয়দুল আলম, সেক্রেটারি ডা. ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিবিএন/জেইউ। 

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com