নিজস্ব প্রতিবেদক, ঈদগড় | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী ঈদগড়ে ৪টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
রবিবার ৭ ডিসেম্বর সকাল ১১ টার দিকে তিনি ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে ঈদগড়ের ৪টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, ইউএনও আরও বলেন, ভোটারদের সচেতনতার জন্য বিভিন্ন প্রচারণা কার্যক্রম চালানো হবে এবং এই নির্বাচন হবে একেবারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ।
পরিদর্শনের সময় অন্যান্য কর্মকর্তারা এবং ঈদগড় ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবিএন/জেইউ।