সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‎টেকনাফের হ্নীলায় সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২

জসিম উদ্দিন টিপু,টেকনাফ   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎টেকনাফের হ্নীলায় সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২

‎টেকনাফে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ব্যাক্তি নিহত হয়েছেন বলে জানাগেছে।
‎৯ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টারদিকে টেকনাফ হতে উখিয়া কুতুপালংগামী মাছ বোঝাই ট্রাক (চট্টমেট্টে-ন -১১-৮৩১৭) হ্নীলা আলীখালী সৌর বিদ্যুৎ গেইট সংলগ্ন এলাকায় পৌছঁলে টেকনাফগামী সিএনজি (কক্সবাজার-থ-১২-) এর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে সিএনজি সড়ক হতে খাদে ছিটকে পড়ে। এ সময় সিএনজি গাড়ির চালক হ্নীলা মৌলভী বাজারের মোঃ সেলিমের পুত্র মোঃ ফারুক (২৭) এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের পুত্র ইমান হোছন (২৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

‎দুঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ সার্জেন মোঃ শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ও সিএনজি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

‎হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আবছার সংবাদকর্মীদের জানান,এই ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com