রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবৈধ দখলদারদের কবল থেকে রামুর ৬০ হেক্টর বনভূমি উদ্ধার

এম ফেরদৌস :   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ দখলদারদের কবল থেকে রামুর ৬০ হেক্টর বনভূমি উদ্ধার

 

বনের জমি অবৈধভাবে জবরদখল করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল। সরকারি বনের জমি নিয়মিত উচ্ছেদ অভিযানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে রামু উপজেলায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার ১৭ ডিসেম্বর কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ধোয়াপালং রেঞ্জের আওতাধীন ধোয়াপালং বিটের ঘোনারপাড়া, বসুর ঘোনা, বসুর নালা, সাইরেরকেল্লা মাঠ ও জুমের ছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২৫টি পানের বরজ, প্রায় ৩ হাজার সুপারির গাছ এবং একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে প্রায় ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বন বিভাগ সুত্রে জানায়, সংরক্ষিত বনভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, দারিয়ারদীঘি বিটের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, রামু থানার সাব-ইন্সপেক্টর শেখ আব্দুস সবুরসহ পুলিশ সদস্যরা।

এছাড়াও অভিযানে অংশ নেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ তোসাদ্দেক হোসেন, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ হাবিবুল হক, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ শরীফুল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ ফিরোজ আল আমিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা জনাব আব্দুল মান্নানসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বন বিভাগের স্টাফ এবং সিপিজি সদস্যরা।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com