সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময় সভা ও সবুজ পরিবেশ রক্ষায় র‍্যালি

  |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময় সভা ও সবুজ পরিবেশ রক্ষায় র‍্যালি

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) এর মতবিনিময় সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে দুপুর ২টা ৪৫ মিনিটে কক্সবাজারের লাবণী বিচে “Rally for Green Environment and Clean Ocean” শিরোনামে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রকৌশলীদের অঙ্গীকার ছিল—সবুজ শক্তি ও নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচ্ছন্ন সমুদ্র এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা। র‍্যালি শেষে অংশগ্রহণকারী প্রকৌশলীরা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় প্রকৌশলীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সচেতন ব্যবহার, সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিতকরণ এবং সুস্থ জীবনযাপনের জন্য সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিকেল ৪টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ।
সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব প্রকৌশলী মোঃ শাহেদুল আজিম সজল, PMP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম এবং সদস্য (প্রশাসন) মোঃ আমিনুল হক।

বক্তারা বলেন, প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। বিদ্যুৎ ও পানি খাতে প্রকৌশলীদের নেতৃত্ব ও অবদান দেশের সার্বিক অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডকে ক্যাডারভুক্ত করা অপরিহার্য।

তাঁরা আরও বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকৌশলীরা নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে প্রকৌশলীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পানি ও বিদ্যুৎ খাতের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com