সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায়  রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছার (৩৫)কে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com