রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় ক্লাস চললেও শিক্ষক নেই! ইউএনওর হঠাৎ পরিদর্শনে ৫ শিক্ষকের অনুপস্থিতি ধরা পড়ল

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় ক্লাস চললেও শিক্ষক নেই! ইউএনওর হঠাৎ পরিদর্শনে ৫ শিক্ষকের অনুপস্থিতি ধরা পড়ল

নিজস্ব প্রতিবেদক,

উখিয়া উপজেলার তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন সময় প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে অনুপস্থিত পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

গত ৬ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টার দিকে ইউএনও আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ে পাঠদান চলমান থাকলেও দায়িত্বপ্রাপ্ত পাঁচজন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হলে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

অনুপস্থিত শিক্ষকরা হলেন—প্রধান শিক্ষক সৈয়দ আলমসহ পাঁচজন শিক্ষক-শিক্ষিকা।

এ বিষয়ে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com