মুকুল কান্তি দাশ,চকরিয়া: | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 48 বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে থেকে বিকাল পর্যন্ত চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ কালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল বৃদ্ধ-বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় নেমে আসেন। তার আগমণে চারিদিকে মিছিলে আর নানা ¤েøাগান। মিছিলে যেন উৎসবের আমেজ সৃষিট হয়েছে। অনেকে ফুলের মালা,ফুলের পাপড়ি কেউ আবার দু’হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন। সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
এসময় কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে ফিরে পাবে । কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করে। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমান করবে যাতে জুলাই শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।
এসময় তার সাথে ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ, বিএনপি নেতা সাংবাদিক ওমর আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।