সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধার

‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্রের সরঞ্জাম নিয়ে প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ‎

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়। ‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। গ্রেপ্তারকৃত মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি। ‎ ‎

জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান করা হয়। ‎

এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেন এবং আটকৃতদের আদালত প্রেরণ করা হয় বলে জানান। তিনি আরো জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com