সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম আবদুল্লাহ আনসারী-পেকুয়াঃ   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   120 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের পেকুয়ায় গভীর বয়াবহ অগ্নি কান্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সরকারি ঘোনা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এসময় ভয়াবহ আগুনে সরকারি ঘোনা এলাকার মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, বৃদ্ধ নুরবানু ও সাইফুল ইসলাম , আমির হোসেন, নুরুল নাহার সহ ১০টি পরিবারের ৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে পড়েছে । ৩:টি পরিবারের বসত ঘরের বেশীর ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঠিক কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে স্থানীয়রা আগুন দেখে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তুু আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এদিকে আগুন লাগার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার পর আশেপাশে বেশকয়েকটি বাড়ি অগ্নিকাণ্ড থেকে রেহাই পাওয়া যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ৪০ থেকে ৫০ টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা হয়েছে বলে জানান এলাবাসী।

স্থানীয় লোকজন জানান,আগুনে নগদ টাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন।
পেকুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শাফায়াত বলেন বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত বলে জানান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com