মুকুল কান্তি দাশ,চকরিয়া: | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে
১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও ইনসাফভিত্তিক চকরিয়া-পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি খিলছাদক ও বিএমচর এলাকার কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রæতিও দেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, অধ্যাপক বাহার উদ্দিন জুবায়ের, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সহসভাপতি রিয়ানুল হক, সাবেক ইউনিয়ন সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাবেক সভাপতি অলি উল্লাহ নাজেরী, এইচ এম হারুন উর রশিদ টিপু এবং জামায়াত নেতা শহীদুল ইসলাম প্রমুখ।
এদিন ১১ জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে গণসংযোগ শেষে রাতে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।