মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চকরিয়ায় পথসভায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে

মুকুল কান্তি দাশ-চকরিয়াঃ   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে

আমাদের এই দল স্বাধীনতার পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, বারবার প্রতিষ্টা করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্টা করার দল। সংসদীয় গণতন্ত্রের সরকার প্রতিষ্টা করার দল। তত্বাবধায়ক সরকার প্রতিষ্টা করার দল বিএনপি।

এই দেশের উন্নয়ন, নারী অগ্রগতিসহ সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। আমাদের ইতিহাস আছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তোরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তোরাধিকার আমরা। যিনি গণতন্ত্র উদ্ধারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা তার উত্তোরাধিকার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, সকল শ্রেণী পেশার মানুষকে ও তারণ্যের ভাবনাকে ধারণ করে, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। বিএনপিকে সরকারের গঠনে সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বিএনপির এবার ক্ষমতায় গেলে সবার সাথে আলোচনা করে এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন করার হবে বলে আশ^স্থ করেন।
এসময় সাথে ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com