সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জেলাব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আমীর নূর আহমদ আনোয়ারী”

  |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলাব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন জেলা আমীর  নূর আহমদ আনোয়ারী”

বার্তা পরিবেশক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় সমর্থক ও সাধারণ মানুষের উপর বিএনপি সমর্থক কর্তৃক হামলা, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর ভাংচুর, ব্যবসায় প্রতিষ্ঠান লুট ও হুমকি-ধমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এসকল প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিবৃতিতে তিনি বলেছেন, জুলাই গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তার’ই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার চালিয়েছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের টার্গেট করে বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ, ব্যবসায় প্রতিষ্ঠান লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বারবার প্রশাসন, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করেও সম্পূর্ন প্রতিকার পাচ্ছি না। যার কারণে জেলা ব্যাপী আমাদের শত-শত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিএনপির সমর্থকদের এহেন প্রতিহিংসামূলক ও প্রাণঘাতী আচরণ নতুন বাংলাদেশের প্রতি অবজ্ঞা এবং জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। আমি অবিলম্বে এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসন ও বিএনপি কে বহন করতে হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com