রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
তুরস্কের প্রেসিডেন্ট পুত্র তাইয়িপ

রোহিঙ্গাদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কাজ করবে তুরস্ক

নিজস্ব প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গাদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কাজ করবে তুরস্ক

রোহিঙ্গাদের সম্মানজনক এবং মর্যাদা পুর্ন প্রত্যাবাসনে কাজ করবে তুরস্ক’ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র তাইয়িপ ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্ডোয়ানের পুত্র বিলাল এর্ডোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওৎজ়িল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেই একথা বলেছেন।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশেষ বিমানে করে এর্ডোয়ানরা কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং দেন বিলাল এর্ডোয়ান। এসময় তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সম্মানজনক এবং মর্যাদা পুর্ন প্রত্যাবাশনের কথা বলেন। তিনি বলেন তুরস্কের সরকার ও জনগণ রোহিঙ্গা শরনার্থী পাশে থাকবে এবং তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে।

পরে তাঁরা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তাঁরা। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে তারা একটি সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচ রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান এবং রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে রমজান মাসের প্রথম ইফতারে যোগদান করবেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com