সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সাত অসাধু ব্যবসায়ী অর্থদন্ডিত

উখিয়ায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

উখিয়ায় রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উখিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোর্টবাজার ও মরিচ্যাবাজার এলাকায় দুপুর ১২টার দিকে ৫ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা এবং কুতুপালং বাজারে ২ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মোট ৭ জনের কাছ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পবিত্র রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com