সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুগান্তরের প্রকাশিত সংবাদ নিয়ে ব্যাখ্যা দিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুগান্তরের প্রকাশিত সংবাদ নিয়ে ব্যাখ্যা দিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক

দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’ শিরোনামের সংবাদকে “খণ্ডিত ও অতিরঞ্জিত” দাবি করে এর ব্যাখ্যা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।

এক বিবৃতিতে তিনি জানান, গত ১০ মে বিকেলে আজিজনগর চেয়ারম্যান লেকে চকরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে একটি ঘরোয়া ভুরিভোজের আয়োজন করা হয়। সেখানে তিনি সংক্ষিপ্ত পরিসরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়েও ইতিবাচক আলোচনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এনামুল হক বলেন, ওই ঘরোয়া বক্তব্যের খণ্ডিত অংশ অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে ১২ মে দৈনিক যুগান্তরে ‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা “দুঃখজনক, বিভ্রান্তিকর ও অনভিপ্রেত”।

তিনি আরও বলেন,
“আমি সব সময় নেতাকর্মীদের বালু লুট, দখলবাজি ও চাঁদাবাজি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেছি। একইভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শমূলক কথাও বলেছি। কিন্তু পত্রিকায় সেই ইতিবাচক আলোচনা তুলে না ধরে বক্তব্যকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশ্যে এনামুল হক বলেন, সংবাদ প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, তবে সেই স্বাধীনতার প্রয়োগ এমন হওয়া উচিত যেন অন্য কারও মর্যাদা ও স্বাধীনতা ক্ষুণ্ন না হয়।

তিনি আরও বলেন,
“সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন এবং শৃঙ্খলার স্বার্থে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়া জরুরি।”

প্রকাশিত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধও করেন চকরিয়া উপজেলা বিএনপির এই নেতা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com