শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভুলে আগে বাম দিকে সালাম ফেরালে কি নামাজ হবে?

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুলে আগে বাম দিকে সালাম ফেরালে কি নামাজ হবে?

নামাজের শেষে কেউ যদি সালাম ফেরাতে গিয়ে ডান দিকে সালাম না ফিরিয়ে ভুলে আগে বাম দিকে সালাম ফেরায় তবে কি নামাজ বিশুদ্ধ হবে?

যদি কোনো ব্যক্তি সালাম ফেরানোর সময় ভুলবশত প্রথমে বামদিকে সালাম ফিরিয়ে ফেলে- এরপর শুধু ডানদিকে সালাম ফিরিয়ে মুসল্লা থেকে উঠে আসে; পরে ডান দিকে সালাম ফেরানোর পর পুনরায় বামদিকে সালাম না ফেরায়, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে।

এক্ষেত্রে উত্তর হলো— না, নামাজের ক্ষতি হবে বরং ভুলে আগে বাম দিকে সালাম ফেরানোর পর ডান দিকে সালাম ফিরিয়ে নামাজ থেকে ওঠে গেলে নামাজ আদায় হয়ে যাবে। পুনরায় বামদিকে সালাম না ফেরানোই নিয়মসম্মত কাজ। কেননা নামাযে ভুলে প্রথমে বামদিকে সালাম ফিরিয়ে ফেললে ডানদিকে সালাম ফেরানোর পর পুনরায় বামদিকে সালাম না ফেরানোই নিয়ম।

মনে রাখা জরুরি

নামাজে আগে বামদিকে সালাম ফেরানো সুন্নতের খেলাফ। তাই ইচ্ছাকৃত এমনটি করা যাবে না। ইচ্ছাকৃত প্রথমে বাম দিকে সালাম ফেরানো থেকে বিরত থাকতে হবে।

* >المحيط البرهاني< ২/১২৮ : فإن سلم أولا عن يساره فسلم عن يمينه، لا يعيد عن يساره.

সূত্র: বাদায়েউস সানায়ে ১/৫০২; আলমুহীতুর রাযাবী ১/২৫০; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৫; আযযিয়াউল মা’নাবী ২/১৮৭; মারাকিল ফালাহ, পৃ. ১৪৯

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com