মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান

দেশবিদেশ ডেস্ক   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   43 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে লন্ডন থেকে এদিন সকাল পৌনে ১১টায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান।চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে না পৌঁছানোর কারণে রোববার খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com