সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তেঁতুলিয়ায় টানা ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেঁতুলিয়ায় টানা ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এসময় অঞ্চলটিতে সকালের দিকে সূর্যের দেখা মিললে কুয়াশা কেটে যায় এবং শীতের তীব্রতা কিছুটা কমে আসে। আবার রাত নামলেই শুরু হয় শীতের তীব্রতা।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় অঞ্চলটির ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি, বুধবার (১৪ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়ায় শীতের এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রির ঘরে উঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com