বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

  |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান-এর নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

ট্রাকে কোনো অবৈধ মালামাল রয়েছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। এ সময় ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৩৮,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ১ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com