সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমান আচরণবিধি ভেঙেছেন, অভিযোগ আসিফ মাহমুদের

দেশবিদেশ ডেস্ক :   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমান আচরণবিধি ভেঙেছেন, অভিযোগ আসিফ মাহমুদের

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, মধ্যরাতে মাইক বাজিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বাংলামোটরের এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আসিফ মাহমুদ।

 

ঘটনাটি বগুড়ার উল্লেখ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারি কর্মকর্তারা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাঁদের বদলি করে দেয়া হচ্ছে। আরও বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে রাখার নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার অভিযোগও তোলেন তিনি।

এদিকে গণভোটের সমর্থনে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি, যাঁরা গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালাবেন। সেই সঙ্গে ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিন সারাদেশে এনসিপি নির্বাচনী ও গণভোটের পদযাত্রা করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com