শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনে চরমোনাই পীরের তিন ভাইয়ের ভরাডুবি

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে চরমোনাই পীরের তিন ভাইয়ের ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ২৫৩ আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে। এছাড়াও চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করীমের তিন ভাই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি একজনও।

দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ আসনে দ্বিতীয় এবং বরিশাল-৬ আসনে তৃতীয় হন। বরিশাল-৫ আসনে তিনি ৯৩,৫২৮ ভোট পেলেও বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এক লাখ ৩১,৪৩১ ভোট পেয়ে জয়ী হন।
বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮১,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত মো. মাহমুদুন্নবী পান ৫৪,৫৩৩ ভোট। ফয়জুল করীমের প্রাপ্ত ভোট ছিল ২৮,৮২৩।
বরিশাল-৪ আসনে চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে তিনি পান ৩৬,৭৫৩ ভোট। বিএনপির প্রার্থী রাজীব আহসান এক লাখ ২৮,৩২২ ভোট পেয়ে জয়ী হন এবং জামায়াতের মোহাম্মদ আবদুল জব্বার পান ৭৪,৬৮৪ ভোট।
ঢাকা-৪ আসনে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের আরেক ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। এই আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির তানভীর আহমেদ পান ৭৪,৪৪৭ ভোট। মোসাদ্দেক বিল্লাহ পেয়েছেন মাত্র ৬,৫১৮ ভোট, ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com