সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নতুন সরকারের শপথ

মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ও পররাষ্ট্র সচিব

দেশবিদেশ ডেস্ক:   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   118 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ও পররাষ্ট্র সচিব

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারিতে দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেওয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির পক্ষে ঢাকা সফর করা সম্ভব হচ্ছে না। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। সামিটের ফাঁকে মোদি ও ম্যাখোঁর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com