সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহজালালে দুই যাত্রীর কাছে মিলল দেড় লাখ শলাকা সিগারেট

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালে দুই যাত্রীর কাছে মিলল দেড় লাখ শলাকা সিগারেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ৩১ লাখ ৯২ হাজার টাকা মূল্যমানের ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ ওই সিগারেট জব্দ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই দিনে ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকেও কৌশলে লুকানো অবস্থায় ৪৫৮ কার্টন সিগারেটও জব্দ করা হয়। এভাবে মোট ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

অর্থপাচার, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com