বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ রয়েছে ২ হাজার ৭৬২টি। আর নতুন করে বাহিনীটিতে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তরে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব পদের মধ্যে এএসপি পদ ৫০০, এসআই (নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল পদ ১০ হাজার।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া সরাসরি ২ হাজার এএসআই-ও নিয়োগ করা হবে।

এদিকে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) অন্য একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা করা হয়েছে। হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

সালাহউদ্দিন আহমদে বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সব আসামির কঠোর সাজা নিশ্চিত করতে মামলাগুলো খুবই নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথোপযুক্ত সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে তবেই মামলাগুলোয় দ্রুত অভিযোগপত্র দাখিল করার জন্য কার্যক্রম অব্যাহত আছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com