বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চীনা নাগরিকের বাংলাদেশি স্ত্রী নিখোঁজ

২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে

দেশবিদেশ ডেস্ক:   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে চীনা নাগরিক ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

চীনা ওই নাগরিকের নাম আন হংওয়েই। তিনি বলেন, আমার স্ত্রী মোর্শেদা প্রতারণার মাধ্যমে ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। তাই থানায় এসেছি পুলিশ পরামর্শ দিয়েছেন, ঢাকার সাভার থানার অভিযোগ করার জন্য।

মোর্শেদা বেগমের মা শাহানা বেগম বলেন, আমার মেয়ে বিয়ে হওয়ার পর কয়েক দিন পরে জামাইসহ একসঙ্গে ঢাকায় চাকরিতে গিয়েছে, আর বাড়িতে ফিরে আসে নাই। আমি ঘটনাটি শুনেছি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, চিনা নাগরিক থানায় এসেছিলেন। অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগের বিষয়টি পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানান তিনি।

প্রসঙ্গত, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com