রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে রামুতে হুইল চেয়ার বিতরণ

শওকত ইসলাম- রামু প্রতিনিধি   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে রামুতে হুইল চেয়ার বিতরণ

মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মীয় আচার পালনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন- কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ থের।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি মৃনাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শুভঙ্কর বড়ুয়া, সাবেক বিএনপি নেতা আতিকুল হক আতিক, সাবেক ছাত্রনেতা কানন বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সুমন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া ও সদর শাখার সাধারণ সম্পাদক উমংছিং রাখাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুনিত্য বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজের অবহেলিত ও শারীরিকভাবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ তাদের জীবনে চলাচলের স্বাধীনতা এনে দেয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। এতে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুইল চেয়ার বিতরণ পর্ব। এসময় কক্সবাজারের বিভিন্ন উপজেলার শারীরিকভাবে অসুস্থ ও চলাচলে অক্ষম বেশ কয়েকজন ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ থের জানান, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সবসময় মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com