বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা

হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীসহ পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্র জানায়, পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিমের বহনকারী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে প্রবেশ করালে হামলাকারীরা রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে অতর্কিত তাণ্ডব চালায়। আক্রমণকারীরা মাইক্রোবাসটি ভাঙচুর করার পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com