শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিল্প এলাকা ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিল্প এলাকা ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

কক্সবাজারের শিল্প নগরী ঈদগাঁও উপজেলার ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ছেনুয়ারা সল্ট থেকে লবণ ভর্তি করে বের হওয়ার পথে সড়ক থেকে ধ্বসে পড়ে ট্রাকটি উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাকটি মিল থেকে বের হয়ে নাপিতখালীর দিকে যাচ্ছিল। ঘটনারদিন শনিবার বিকেলে ট্রাকটি দুর্ঘটনাস্থল এলাকায় পৌঁছালে উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

ইসলামপুর মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মূলত মূল সড়ক থেকে ফুটপাত অনেক নিচু হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।

লবণ ও গাড়ির আংশিক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গাড়ির চাকা পিছলে মূল সড়ক থেকে ফুটপাতে পড়ে যাওয়াতে ঘটছে দুর্ঘটনা। ফুটপাত উচু করা হলে সড়কে দুর্ঘটনা অনেক কমবে বলেও জানান তিনি।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com