শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

ঈদগাঁওয়ে মসজিদে দানবাক্সের তালা ভেঙ্গে টাকা, মাইক্রেফোন সেট ও লাইট চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী খুইল্ল্যা মিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবনেতা মোঃ আলমগীর চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানান, রবিবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যায়। সোমবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। এসময় মসজিদের তালা খুলা দেখে আজান দিতে যায়। মাইক সেট সেখানে না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় তালা কেটে চোর মসজিদে প্রবেশ করে মাইক্রোফোন সেট, লাইট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে মসজিদের সভাপতি বাহাদুর আলম জানান, মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রেফোন সেট, লাইট চুরি করে নিয়ে গেছে। এর আগেও বৈঠকখানা থেকে সৌর বিদ্যুতের লাইট-গাছের ডাব চুরি হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি জানান, এ ধরনের ঘটনা কেহ জানায়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com