বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও   |   শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ চক্রের সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় গরু চোর চক্রের এক সদস্যকে আটক করা হযেছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেম্পল প্লট এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয় এবং শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্যকে আটক করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐদিন রাতে উপজেলার ইসলামপুরের বাম বাগান এলাকার মোঃ নুরুল হুদার গোয়াল ঘর থেকে ১ লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ২ টি গরু চুরি হয়। পরদিন গরুটি চেম্পল প্লট এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ীর সামনে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইসলামপুরের চেম্পল প্লট এলাকা থেকে চুরি হওয়া গরু ২ টি উদ্ধার করে এবং শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্য জিয়াকে আটক করে।

আটক জিয়া (২০) ইসলামপুরের বাম বাগান এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে গরু চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com