শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে শিশু অপহরণের ঘটনায় আটক-১

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে শিশু অপহরণের ঘটনায় আটক-১

কক্সবাজারের ঈদগাঁও থেকে এক শিশু ছাত্রকে অপহরণ পূর্বক অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত আরমান হোসেন (২৬) নামের এক অপহরণকারীকে প্রযুক্তির সাহায্যে আটক করে রবিবার (৩০ নভেম্বর) ঈদগাঁও থানায় সোপর্দ করে র‍্যাব-১৫।

ধৃত অপহরণকারী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হামিদুর রহমান পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গত কদিন পূর্বে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকা থেকে এক শিশু ছাত্র অপহরণের শিকার হয়। পরে ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৫ অভিযান চালিয়ে রামু এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com