সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইইউ পর্যবেক্ষক দলের কাছে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ পাটওয়ারীর

দেশবিদেশ ডেস্ক:   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইইউ পর্যবেক্ষক দলের কাছে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ পাটওয়ারীর

ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর অভিযোগ তোলেন।

সোমবার (২৬ জানুয়ারি) ইইউ পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের কাছে অভিযোগ করেন তিনি।

এ সময় পর্যবেক্ষক টিম থেকে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাওয়া হয় হয়, তরুণ প্রার্থী হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে না।

উত্তরে পাটওয়ারী জানান, কিছু দিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়। কারা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারিনি।

এ সময় তিনি শহীদ শরীফ ওসমান হাদি তার প্রচারণার সময়ও একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন বলে জানান।

পর্যবেক্ষক দলের এক প্রশ্নের জবাবে পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের ভরসা নেই।

তারা শেখ হাসিনার আমলে করা পদ্ধতিতে চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ক্ষমতা ও টাকার প্রতি একপেশে।

এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করেন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের মির্জা আব্বাসের র‍্যালিতে যেতে বাধ্য করছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com