নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত | পড়ুন মিনিটে
পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা হযরত মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ফ্যামিলি কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। উখিয়া-টেকনাফের মানুষ পরিবর্তন চায়।
তিনি বলেন, বিগত ৫৪ বছর যারা দেশের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আরও ৫৪ বছর সুযোগ দিলেও দেশের পরিবর্তন হবে না। কারণ তাদের রাজনীতি পেশায় পরিণত হয়েছে, রাজনীতি ব্যবসা করে নিজের আখের গোছাতেই তারা ব্যস্ত।
তিনি আরও বলেন, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মানুষের পাঁচটি মৌলিক অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতেই অর্পণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা এডভোকেট শাহজালাল চৌধুরী বলেন, কোনো হুমকি-ধমকি দিয়ে এ দেশের জনগণকে ইসলামের পথ থেকে সরানো যাবে না।
তিনি বলেন, মানুষ এখন অনেক বেশি সচেতন। ধোঁকাবাজি করে আর পার পাওয়া যাবে না। আজীবন ক্ষমতায় থাকলেও তাদের ক্ষমতার স্বাদ মেটে না।
গতকাল ৩০ জানুয়ারি, শুক্রবার, বাদ আছর থেকে শুরু হওয়া এসব পথসভায় প্রভাষক জাহিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আতিক সিকদারের যৌথ পরিচালনায় এবং মাওলানা কবির আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—
জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুর হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, মাওলানা ফরিদ আলম, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, এনসিপি নেতা আখতার হোসাইন, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, অধ্যাপক শফিউল আলম খোন্দকার ও শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাদ আছর থেকে শুরু হওয়া কর্মসূচি রাত ৮টায় পাতাবাড়ি বড়বিল পথসভার মাধ্যমে শেষ হয়।
এদিকে সকাল ১০টায় পালংখালী রাজাপালং উত্তর পুকুরিয়াতে মহিলা সমাবেশ ও জনসংযোগ কার্যক্রমে অংশ নেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিটি পথসভায় সাধারণ জনগণের অভূতপূর্ব সাড়া, ব্যাপক উপস্থিতি ও বাধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।