সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেদারল্যান্ডস ফেরত গেলেন ফয়েজ আহমেদ তৈয়্যব

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেদারল্যান্ডস ফেরত গেলেন ফয়েজ আহমেদ তৈয়্যব
মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেদারল্যান্ডসে ফিরেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকেও আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন তিনি।
তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসীম উদ্দীন স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফয়েজ আহমদ তৈয়্যব ৯ এবং ১০ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে দুই দপ্তর থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। এ সময় তাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
তিনি আরও জানান, তার পরিবার ওখানে থাকে এবং তিনি নেদারল্যান্ডসের নাগরিক। তাই সেখানে ফেরত যাওয়া অস্বাভাবিক কিছু না। সরকারের উচ্চ পর্যায় থেকেও বিদায় আনুষ্ঠানিকতা শেষ করেছেন বলে জানান তিনি।
Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com