শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জয় বাংলা’ স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয় বাংলা’ স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

দীর্ঘ ১৮ মাস পর পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভাসহ নেতাকর্মীরা একটি লাঠিতে জাতীয় পতাকা টানান।\

এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ একই কার্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পতাকা উত্তোলন করে অনুরূপ স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে তথ্য নেই।

বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় পাবনার দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময়সহ একাধিক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

এরপর থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে। 

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com