সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ডিজেলের দাম অপরিবর্তিত

অকটেন পেট্রোল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

দেশবিদেশ ডেস্ক:   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   109 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অকটেন পেট্রোল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ রোববার জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই থাকছে। তবে লিটার প্রতি ৫ টাকা বেড়ে অকটেনের দাম হচ্ছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। আগে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গত ৩০ এপ্রিল।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com