শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

দেশবিদেশ ডেস্ক:   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বেগ। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন। যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা বাড়িয়েছে কয়েক গুণ।

জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। ফলে বুধবার দলের মূল অনুশীলনের বাইরে আলাদা কাজ করেছেন তারা।

চোটে পড়লেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। যদিও তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। কিন্তু পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বদলি বেঞ্চেও ছিলেন না। বিষয়টি তার শারীরিক অবস্থার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ডিফেন্ডারের এমন অনুপস্থিতি রক্ষণভাগে চিন্তার ভাঁজ ফেলবে।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে বিশ্বকাপ দলে থাকছেন নিশ্চিতভাবেই। এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রাখছে টিম ম্যানেজমেন্ট। কারণ, তিনি আগে থেকেই চোট কাটিয়ে ফিরছিলেন।

পেশির ছিঁড়ে যাওয়া সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি সুস্থ ছিলেন না গঞ্জালেস। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করেছেন। যদিও প্রাথমিকভাবে এটিকে গুরুতর কিছু নয়, বরং সাধারণ মাংসপেশির সংকোচন বলেই মনে করা হচ্ছে।

এরই মধ্যে আর্জেন্টাইন স্কোয়াডে পরিবর্তন এনেছে লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন মার্কোস সেনেসি।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com