শুক্রবার ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা

দেশবিদেশ ডেস্কঃ   |   শুক্রবার, ২৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা

বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) প্রধান কোচ লিওনেল স্কালোনি এ দল ঘোষণা করেন। দলে সবচেয়ে বড় তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই কিংবদন্তি এবার লা আলবিসেলেস্তের হয়ে নিজের ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। মেসিই আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ (১৯৮) এবং সর্বাধিক গোলের (১১৬) মালিক।

দলে আরও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন, যারা পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), এনজো ফার্নান্দেজ (চেলসি), নাহুয়েল মোলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান) এবং হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার পূর্ণ দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টির সূচি

আর্জেন্টিনা গ্রুপ জে-তে তাদের ম্যাচগুলো খেলবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ছয় দিন পরে তারা টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই স্টেডিয়ামে অভিষেককারী জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী পর্বে উন্নীত হবে।

এটি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯তম অংশগ্রহণ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা ২০২২ সালে রোমাঞ্চকর এক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয় করেছিল। এছাড়া ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে তাদের কিংবদন্তিতুল্য শিরোপা জয় এবং ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের গৌরবও রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com