মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাকিবকে টপকিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবকে টপকিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

টেস্টে এখন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তিনি।

তৃতীয় দিনে চার উইকেট তুলে সাকিবের ২৪৬ উইকেটের পাশে নাম লেখান তাইজুল। রবিবার লাঞ্চের পরপরই দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে গেছেন।

৩২ বছর বয়সী এই বামহাতি স্পিনারের জন্য মাইলফলকটি এসেছে তুলনামূলক দ্রুত গতিতে। সেটি এসেছে তার ৫৬তম টেস্টে। সাকিব একই সংখ্যা স্পর্শ করেছিলেন ৭১ টেস্টে। সাকিবের উইকেট ২৪৬, তাইজুলের ২৪৮।

টেস্টে বাংলাদেশের শীর্ষ ৫ টেস্ট উইকেট শিকারি
তাইজুল ইসলাম- ২৪৮
সাকিব আল হাসান- ২৪৬
মেহেদী হাসান মিরাজ-২০৯
মোহাম্মদ রফিক-১০০
মাশরাফি বিন মুর্তজা- ৭৮

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com