মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হামজার স্বপ্নের একাদশে পেলে-ম্যারাডোনা নেই , আছে মেসি-রোনালদো

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামজার স্বপ্নের একাদশে পেলে-ম্যারাডোনা নেই , আছে মেসি-রোনালদো

বাংলাদেশের ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী প্রকাশ করেছেন নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ। এই একাদশে জায়গা হয়নি ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার। তবে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে রেখেছেন তার পছন্দের একাদশে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা জানিয়েছেন, তার পছন্দের একাদশটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে।

দলের কোচ হিসেবে তিনি বেছে নিয়েছেন পেপ গার্দিওলাকে। গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছেন ম্যানুয়েল নয়ারের ওপর।
রক্ষণভাগে জায়গা পেয়েছে দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক ও রবার্তো কার্লোস। মধ্যমাঠে আছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এনগলো কান্তে।

হামজা আক্রমণভাগেও বিশেষভাবে মন দিয়েছেন। দুই প্রান্তে খেলবেন মেসি ও রোনালদো, এবং মূল স্ট্রাইকার হিসেবে রয়েছেন রোনালদো নাজারিও। হামজা জানিয়েছেন, তার এই একাদশে মূলত গেল শতাব্দির শেষ এবং চলতি শতাব্দির খেলোয়াড়রাই রয়েছেন, কারণ তিনি সরাসরি তাদের খেলা দেখেছেন। তাই তার একাদশে পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফদের মতো সর্বকালের অন্যতম সেরাদের তাই জায়গা মেলেনি।

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ

গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার
ডিফেন্ডার : দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক, রবার্তো কার্লোস
মিডফিল্ডার : জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগলো কান্তে
আক্রমণভাগ : লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিস্তিয়ানো রোনালদো
কোচ : পেপ গার্দিওলা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com