রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রান্স-ইংল্যান্ড কেউই খেলতে চায়নি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রান্স-ইংল্যান্ড কেউই খেলতে চায়নি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে দুই দলেরই। তাই শিরোপার মঞ্চে নয়, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (স্থানীয় সময়) মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড।তবে ম্যাচটির আগে দুই দলই স্বীকার করেছে, তারা কেউই এই লড়াই খেলতে চায়নি।

ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে হতাশার কথাই তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের কেউই তৃতীয় স্থানের এই ম্যাচ খেলতে চাইনি। কিন্তু খেলার বিকল্প নেই।

ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা আছে। তাই আমরা ম্যাচটির অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়।
’বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রান্স। অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের।

এখন রোববারের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তার আগের দিন তৃতীয় স্থান নিশ্চিত করার লড়াইয়ে নামবে ইউরোপের দুই পরাশক্তি।

ইংল্যান্ড কোচ টমাস টুখেলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তার রক্ষণাত্মক কৌশল ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে ম্যাচটির গুরুত্ব কমিয়ে দেখছেন না তিনি।

টুখেল বলেন, ‘আগামীকালের এই ম্যাচে কেউই খেলতে চায় না। শেষ চারটি দলের সবাই নিউইয়র্কে ফাইনাল খেলতে চেয়েছিল। কিন্তু এটি বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক ম্যাচ। ইংল্যান্ডের জন্য গত ৬০ বছরের মধ্যে সেরা ফল অর্জনের সুযোগ এটি। মানসিকতা এমন কিছু নয়, যেটা ইচ্ছামতো চালু বা বন্ধ করা যায়। পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যে মানসিকতা দেখিয়েছি, সেটাই আবার প্রমাণ করার সুযোগ এটি।’

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য। গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত আট গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সমান অবস্থানে আছেন তিনি। তবে টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি, কারণ তার অ্যাসিস্ট সংখ্যা চারটি, যেখানে এমবাপ্পের তিনটি। ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামও ছয়টি করে গোল নিয়ে এখনও লড়াইয়ে আছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com